গজারিয়ায় নৌ পুলিশের অভিযানে ৬ জেলে আটক, ২০০০ কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে দুই হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ৬ জেলেকে আটক করা হয়। আটককৃত ৬ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং এদের মধ্যে তিনজনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে রাত ৩টার দিকে গজারিয়া লঞ্চঘাট এলাকায় অবস্থান নেন তারা। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রলারে তল্লাশি চালিয়ে দুই হাজার কেজি জাটকা ও ৬ জেলেকে আটক করেন তারা। ভ্রাম্যমাণ আদালত তাদের শাস্তি প্রদান করে। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মোঝে বিতরণ করা হয়।
গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, জাটকা ধরা, বিক্রি এবং ক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। উল্লিখিত আসামিরা আইন ভঙ্গ করায় তাদের ৬ জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ছয় জনের মধ্যে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ডের সাথে পাঁচ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান