ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০.১৬%


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ১১:৯

করোনার উচ্চঝুঁকিতে থাকা রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৪১ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৮১ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯৭ জনের।

করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহী জেলার বাসিন্দা। সেই হিসেবে গত এক দিনে জেলায় করোনা শনাক্তের হার ৪০ দশমিক ১৬ শতাংশ। সম্প্রতি করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি।

এদিকে, রেকর্ড করোনা শনাক্তের দিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। মারা যাওয়া রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এর বাইরে হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর খবর নেই।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৩ জন।

বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের৭ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার ৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৬ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৬ জন।  হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

শাফিন / শাফিন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার