ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শাবিপ্রবিতে অনশনকারী তিন শিক্ষার্থী অসুস্থ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ২:১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমান তাদের অনশনরত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে, একজন শিক্ষার্থী বুধবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে বমি করেন, আরেকজনের জ্বর আসে, অপর এক শিক্ষার্থী ভোর ৫টার দিকে দুর্বল হয়ে পড়েন। তাদের সকাল ১১টার দিকে চিকিৎসা দিতে আসেন রাগীব রাবেয়া মেডিক্যালের চিকিৎসক ডা. বাবলু।

তিনি বলেন, আমি আসার পর দু’জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি বাকি যারা অসুস্থতাবোধ করছেন তাদেরও দেখতেছি। ডা. বাবলু বলেন, যাদের চিকিৎসা দিয়েছি তাদের মধ্যে একজন এজমা রোগী ছিলেন। রাতে বেশি শীত থাকায় তার শ্বাসকষ্ট বেড়েছে। তাই তাদের পালস বেশি হচ্ছে। বাকি সব ঠিক আছে। তাদের পেশার ঠিক আছে, তবে কেউ গুরুতর অসুস্থ হয়নি।

এর আগে বুধবার বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন।

শাফিন / শাফিন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা