ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসিকে ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ২:৮
শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্যক্রম সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।
 
তিনি এ সময় বলেন, শিশুদের স্বাস্থ্যের অবস্থা নির্ণয়, নেতৃত্ব ও সচেতনতা সৃষ্টি এবং শিশুর সুষ্ঠু বিকাশে ক্ষুদে ডাক্তার কার্যক্রম বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রম বাস্তবায়নে সিটির শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহযোগিতার প্রদান করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সকলকে সরকার নির্ধারিত বিধিনিষেধসমূহ অনুসরণের জন্য অনুরোধ করেন।
 
তিনি আরো বলেন, বিদ্যালয়সমূহে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সজাগ দৃষ্টি রাখাতে হবে। আগামী ২২ থেকে ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহে এ কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রমে বিদ্যালয়সমূহের বাছাইকৃত শিক্ষার্থীগণ যার যার শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের স্বাস্থ্যবার্তা প্রদান, ওজন, উচ্চতা, দৃষ্টিশক্তি পরিমাপ ইত্যাদি কাজগুলো করবেন।
 
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। অনুষ্ঠানে সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ