ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বারিতে তথ্য অধিকার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-১-২০২২ বিকাল ৫:৪০
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (এএসআইসিটি) বিভাগের আয়োজনে ‘তথ্য অধিকার প্রশিক্ষণ-২০২২’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ৬০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
 
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান। বারির কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান।
 
কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী ছাইদুর রহমান।

শাফিন / জামান

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২