পাবনায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি ‘গায়েব’
চলতি বছরের জানুয়ারির শুরু থেকে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গণপরিবহনে স্বাস্থ্যবিধি এক রকম ‘গায়েব’। সর্বত্রে মানুষের মাস্ক ব্যবহারে অনাগ্রহ পাবনায় প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহে বেড়েছে ১২০ জন। বিশেষ করে এই ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
পাবনার সর্বত্র স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরার ক্ষেত্রে জনগণের মাঝে ব্যাপক উদাসীনতা দেখা গেছে। এতে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ১১ দফা বিধিনিষেধ জারি করেছে। গত ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে। কিন্তু বিধিনিষেধ বাস্তবায়ন নেই মাঠপর্যায়ে। কোথাও স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। হাট-বাজার, রাস্তা-ঘাট, গণপরিবহণসহ সবখানেই অনুপস্থিত স্বাস্থ্যবিধি। অধিকাংশ মানুষই আর মাস্ক পরছে না।
জেলার সবকিছু খোলা, গণপরিবহণ থেকে শুরু করে সবখানে বেপরোয়াভাবে চলাচল। হাট-বাজারে একেবারেই বিধিনিষেধ উপেক্ষিত। মানুষের ভিড়ে ঠাসা বাজারগুলো। বাজারে কিংবা বাহনে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। মাস্ক পরা যেন অনেকেই ভুলে গেছে। স্বাস্থ্যবিধি না মানার উদাসীনতা সর্বত্র।
বুধবার (১৯ জানুয়ারি) সাপ্তাহিক হাট টেবুনিয়া, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শহরের পৌরসভা, বড়বাজার, ভূমি রেজিস্ট্রি অীফসসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সামাজিক দুরত্ব বজায় রাখার কোনো বালাই নেই। দোকানদার ও ক্রেতারা মাস্ক পরছে না। মাস্ক না পরলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু হাট-বাজার, রাস্তা-ঘাটে কাউকে শাস্তির সম্মুখীন হতে দেখা যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। জনসচেতনতায় মাইকিং করা হয়েছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
এদিকে প্রথমে বাসসহ সব ধরনের গণপরিবহনে ভাড়া না বাড়িয়ে অর্ধেক যাত্রী বহনের কথা বলা হলেও পরে পরিবহন মালিক সমিতির নেতাদের দাবির মুখে ‘যত আসন তত যাত্রী’ বহনের বিষয়টি মেনে নেয় বিআরটিএ কর্তৃপক্ষ। মালিক সমিতির নেতাদের দাবি মানা হলেও পাবনার বাসগুলোতে স্বাস্থ্যবিধির সেই নিয়ম মানা তো হচ্ছেই না; বরং অন্য সময়ের মতোই গাদাগাদি করেই চলাচল করছেন যাত্রীরা। তবে বাড়তি ভাড়া নিচ্ছে- এমন অভিযোগ পাওয়া যায়নি কোনো যাত্রীর কাছ থেকে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে পাবনা বাস টার্মিনাল, শহরের পুরোনো বাসস্ট্যান্ড, বাইপাস মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বাসের সব আসন পূর্ণ থাকার পরও দাঁড়িয়ে যাত্রীরা যাচ্ছেন গন্তব্যে। আবার কোনো কোনো বাসে দরজায় ঝুলেও যাত্রীদের চলাচল করতে দেখা গেছে। সরকারি নির্দেশনা মোতাবেক হ্যান্ডস্যানিটাইজার দেখা যায়নি অধিকাংশ পরিবহনেই।
সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, অনেকেরই প্রত্যাশা হলো, মহামারি করোনা থেকে তারা প্রথম ডোজ টিকা নেয়ার পরই সুরক্ষা পেতে চান। আর তাই মাস্ক পরা বা অন্য সাবধানতাগুলো মেনে চলেন না অনেকেই। কিন্তু সম্পূর্ণ সুরক্ষা পেতে দ্বিতীয় ডোজ নেয়ার পরও সাবধানতা অবলম্বন করতে হবে। মহামারী থেকে বাঁচতে ভ্যাকসিন নিতেই হবে। তবে এখনো যেহেতু টিকার শতভাগ কার্যকারিতা নিয়ে কোথাও কোথাও দ্বিমত রয়েছে, তাই সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত নিয়মগুলো মানতেই হবে। করোনার প্রকোপ বেড়েই চলেছে, তাই নিয়ম-কানুন মেনে চলার বিকল্প নেই। দূরত্ব বজায় রাখারও কোনো বিকল্প নেই।
তিনি বলেন, করোনাভাইরাস মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। সুতরাং যতটা পারা যায় মানুষের সান্নিধ্য থেকে দূরে থাকতে হবে। দূরত্ব না থাকলে যে কোনো জায়গাই ঝুঁকিপূর্ণ। দূরত্ব বজায় না থাকলেও যদি মাস্ক পরা থাকে, তবে কিছুটা প্রতিরোধ হয়। যেখানে বারবার হাত ধুতে পাবরেন না, সেখানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দুই ডোজ টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন