ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে খুলে দেয়া হলো ড্রেনের মুখ


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ১২:১২
মানিকগঞ্জের সাটুরিয়া বাজার ও সাটুরিয়া সরকারি হাই স্কুলের পয়োনিষ্কাশনের ড্রেনের মুখ কিছুদিন আগে ধামরাইয়ের আমতা ইউনিয়নের অংশটুকু বন্ধ করে দেয়ায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকার সচেতন মহলের নিন্দা, পত্র-পত্রিকায় প্রচার ও প্রশাসনের চাপে অবশেষে বুধবার (১৬ জুন) সকালে ড্রেনের মুখ সচলের জন্য কাজ করতে বাধ্য হন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।
 
সাটুরিয়া হাট, মানিকগঞ্জ-বালিয়াটি সড়ক, প্রেসক্লাব, ডাকবাংলো, ইউনিয়ন পরিষদ চত্ত্বরসহ সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা দীর্ঘদিনের। ধামরাইয়ের আমতা ইউনিয়নে ড্রেনের মুখ বন্ধ করে দেয়ায় সাটুরিয়া বাজারে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। সামান্য বৃষ্টিতেই দু-তিন দিন পর্যন্ত হাঁটুপানি জমে থাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। আধাঘণ্টার বৃষ্টিতেই সাটুরিয়া হাট-বাজারের দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। উঁচু জায়গার কিছু দোকান খোলা থাকলেও পানি ভেঙে ক্রেতারা আসতে পারেন না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোকানিরা।
 
বিষয়টি সমাধানে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে বলে জানান সাটুরিয়া সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু। উপজেলা প্রকৌশলীকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান ইউএনও।
 
জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত