ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ১০ গ্রামে শান্তিসভা : অশান্তি না করার শপথ


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১২:৪৪

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১০টি গ্রামের প্রধান ও সাধারণ মানুষ শান্তিসভা করে অশান্তি না করার শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ শান্তিসভা অনুষ্ঠিত হয়। 

শান্তিসভায় ইউনিয়নের তেলজুড়ী, রায়বর, দৈবকনন্দনপুর, নিধিপুর, দুর্গাপুর, বাজিতপুরসহ ১০ গ্রামের সকল নেতা,মাতুব্বর ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দন, জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সৈয়দ সাকির আহমেদ সাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বীরমুক্তিযোদ্ধা খন্দকার ওলিয়ার রহমান, এসআই মো. হাফিজুর রহমান, সাবেক মেম্বার আব্দুর রহমান, সাবেক মেম্বার ফরহাদ সিকদার, মো. ইলিয়াস মাতুব্বর প্রমুখ।

সভা শেষে উপস্থিত সকলে অঙ্গীকার করেন যে, আজ থেকে ১০ গ্রামে আর কোনো কাইজা, মামলা, কোনো প্রকার অশান্তি থাকবে না। যত মামলা আছে তা তুলে ফেলব। ১০ গ্রামের মানুষ মামলা-হামলা ছাড়া শান্তিতে বসবাস করবে এবং সবাই মিলেমিশে চলবে।

জামান / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা