ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে ঢাকাস্থ ভোলা নাগরিক কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১২:৪৯

দেশের দক্ষিণাচলে  চলছে শৈত্য প্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকাস্থ ভোলা জেলা নাগরিক ঐক্য পরিষদ।

দৌলতখান চরখলীফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাতুল মাদিনাহ্-এর গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবন্ত্র বিতরণ করে ঢাকাস্থ ভোলা জেলা নাগরিক কল্যাণ ঐক্য পরিষদ। ইতিপূর্বেও তারা ওই মাদ্রাসায় বিভিন্ন অনুদান দিয়েছিল। তারা ছাত্রদের পড়ালেখার প্রতি মনোযোগী করে তোলার জন্য নানামুখী যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনটির সভাপতি মো. নোমান হোসেন জানান, আমাদের ঢাকাস্থ ভোলা জেলা নাগরিক কল্যাণ ঐক্য পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। সংগঠনের মুখ্য উদ্দেশ্যে হল ভোলার অসহায় গরীব মানুষের পাশে দাড়িয়ে তাদের দুঃখ্যকষ্ট লাগব করা। শুধু তাই নয়,আমরা বিশেষ করে এতিম,  অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা সকল বিত্তবানদেরকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

 অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রবিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শিক্ষক ও সাংবাদিক মো. মিরাজ হোসাইন। 

এ সময় উপস্থিত ছিলেন- ছাকিনা আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আওলাদ হোসাইন, ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. জাফর, হাফেজ জোবায়ের হোসেন, ঢাকাস্থ নাগরিক কল্যাণ ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. শিপন মাহমুদ, প্রচার সম্পাদক মো. সাদ্দাম হোসাইন, মো. শিমুল মিয়াজি, মো. জুয়েল প্রমুখ।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান