স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মিথ্যা মামলা
রূপগঞ্জে শিক্ষক ও এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার দাবিতে শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষকসহ কয়েকশ‘ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন- নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আহসান উল্লাহ, শিক্ষিকা সাধনা রানী, আওয়ামী লীগ নেতা হাজী মোতালিব ভূঁইয়া, হাজী নুরুল ইসলাম ভূঁইয়া, রামগোবিন্দ, কায়েতপাড়া ইউনিয়ন জাতীয় হিন্দু পরিষদের কোষাধক্ষ্য পরমেশ্বর, দিলিপ সরকার, আজিজুল্লাহ, মোছা, রোবেল প্রধান, আনোয়ার ভূঁইয়া, অনিক, সুজন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে ষড়যন্ত্রমুলকভাবে বিধান কৃষ্ণ রায় নামে এক ব্যক্তিকে দিয়ে বাড়িঘর ভাংচুর ও আগুনের ঘটনা সাজিয়ে হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা মামলা করা হয়েছে। অথচ যেদিন ঘটনা দেখানো হয়েছে, সেদিন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভীর নির্বাচনী প্রচারণায় ছিলেন। আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দ্রুত মামলা প্রত্যাহারেরও দাবি জানাই।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত