ধামইরহাটে গ্রামপুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ
নওগাঁর ধামইরহাটে উপজেলার ৮টি ইউনিয়নের সকল গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৮টি ইউনিয়নের ৭৫ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে একটি করে বাই সাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি।
ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, এসিল্যান্ড সিব্বির আহমেদ, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নবনির্বাচিত উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, প্রশাসনিক কর্মকর্তা তরুণ চন্দ্র কবিরাজ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, একরামুল হোসেন, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক প্রভাষক শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন