খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ : মৃত্যু ২, শনাক্ত ১৬৩
খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ। এক দিনে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় দুজনের মৃত্যু এবং নতুন ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০০ জনে। এর আগে শুক্রবার ৪১৯ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় একজন ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন। একই সময়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৬৩ জন। এরমধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৮১ জনের শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ৬০ জন, ঝিনাইদহে ১৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নড়াইলে তিনজন এবং চুয়াডাঙ্গায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরো জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৫ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ৩ হাজার ২০০ জন।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ৫৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪১৬ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ১৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে রেড জোনে ৮ জন এবং ইয়েলো জোনে ৯ জন চিকিৎসাধীন।
জামান / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড