ফরিদপুরে পুলিশের পিকআপভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে পুলিশের দায়িত্বরত একটি পিকআপভ্যান দুর্ঘটনার শিকার হয়। এ সময় ভাঙ্গা থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সামনের ডান পাশের চাকা ফেটে হলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যান সামনে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়, এতে পিক-আপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ।
দুর্ঘটনার শিকার ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সোহানুর রহমান জানান, ভাঙ্গা থানা পুলিশের পিক-আপ ভ্যান টির সামনের ডান পাশের চাকা হঠাৎ ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে গিয়ে সজোরে আঘাত করে। পিক-আপ ভ্যানটি সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ও একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, ভাঙ্গা থানা পুলিশের একটি পিক-আপ ভ্যান দুর্ঘটনায় পরার সংবাদ পাওয়া মাত্রই আমদের একটি টিম পাঠাই। পরবর্তীতে পুলিশের পিকআপ ভ্যান টি উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে পাঠিয়ে দেই এবং ক্ষতিগ্রস্থ ট্রাকটিকে তার মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভাঙা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের একটি পিক-আপ ভ্যান মনসুরাবাদ এলাকায় দুর্ঘটনায় পরে। আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা