ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসিকে নতুন ওয়ার্ডগুলোকে উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি : মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ৪:৪৮

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, নতুন সম্প্রসারিত ওয়ার্ডসমূহ উন্নয়নে দ্রুত এগিয়ে চলেছে সড়ক, ড্রেন ও অবকাঠামো নির্মাণ কাজ। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত  ২২ থেকে ৩৩ নং ওয়ার্ডের এসব এলাকায় ইতোমধ্যে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে। করোনার কারনে সারা বিশ্বের মত আমাদের ময়মনসিংহে উন্নয়ন কার্যক্রমও কিছুটা ব্যাহত হয়েছে। আমরা করোনার ক্ষতিকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। তাই নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোকে উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনর সম্প্রসারিত এলাকা ৩১ নং ওয়ার্ড চর ঈশ্বরদিয়া এলাকায় বিভিন্ন রোডে ১৫ কোটি টাকা ব্যয়ে  প্রায় সাড়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যে ৪ টি রাস্তার নির্মাণকাজ উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

উদ্বোধনকালে ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামাল , ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জামান / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ