ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফরিদপুরে রাতের আঁধারে সরকারি জায়গায় ঘর তুললেন আ'লীগ নেতা, ভেঙে দিল বিক্ষুব্ধ জনতা 


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২২ রাত ৮:৩১

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদের পাড়ে নগরকান্দা বাজারের ড্রেন দখল করে শুক্রবার দিবাগত গভীর রাতে সরকারি জায়গায় ঘর তুলেছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাছ আলী আক্কাছ।  নগরকান্দা বাজারের পাশে কুমার নদের পাড়ে অনেক আগে এই জায়গায় একটি ঘাট ছিল। বর্তমানে বাজারের ড্রেনের দুই পাশে এই জায়গায় গণশৌচাগার এবং পাকা ঘাটলা নির্মাণ করা হবে বলে জানা গেছে। 

গভীর রাতে বাজারের সরকারি জায়গা দখলের খবর পেয়ে, শনিবার সকালে এলাকার বিক্ষুব্ধ জনতা সেই ঘর ভেঙ্গে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন। 

ফরিদপুরের নগরকান্দা বাজার বণিক সমিতির অর্থ সম্পাদক ও নগরকান্দা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে নগরকান্দা বাজারের ড্রেন দখল করে ঘর তোলা হয়েছে। এ খবর পেয়ে শনিবার সকালে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, ড্রেন দখল করে নির্মাণ করা ঘরটি ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই জায়গায় অনেক আগে কুমার নদের ঘাট ছিল। বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে ড্রেনের দুই পাশের ফাকা জায়গায় পৌরসভার পক্ষ থেকে গণশৌচাগার এবং কুমার নদের পাড়ে পাকা ঘাটলা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাছ আলী আক্কাছ জানান, আমি ২০১০ সালে এই জায়গার ডিসিআর নিয়েছিলাম, তবে তখন এই জায়গায় ঘর নির্মান করিনি বলে পরে ডিসিআর এর নবায়ন দেয়নি। তাই  ডিসিআর এর নবায়ন পেতেই আমার ডিসিআর নেয়া জায়গায় ঘর নির্মাণ করেছি।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু বলেন, নগরকান্দা বাজারের সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি যাওয়ার আগেই বিক্ষুব্ধ জনতা ঘর ভেঙ্গে দিয়েছে।

জামান / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক