সাতকানিয়ার বাজালিয়ায় নৌকার প্রার্থীর ঘরে বিদ্রোহী শহিদুল্লার তাণ্ডব
সাতকানিয়ার বাজালিয়ার চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী তাপস দত্তের বাড়িতে বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহ চৌধুরী তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (২৩ জানুয়ারি) ভোররাতে চেয়ারম্যান তাপস দত্তের বাজালিয়াস্থ বাসভবনে এ হামলা করা হয়।
জানা যায়, তাপস দত্তের কাছে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মনোনয়ন থেকে হেরে গিয়ে বাজালিয়ার শহিদুল্লাহ চৌধুরী বিদ্রোহী প্রার্থী ঘোষনা দিয়ে ৭-ই জানুয়ারী থেকে বাজালিয়ায় একের পর এক রক্তাক্ত, দাঙ্গা-হাঙ্গামা করে আসছিল। তারই ধারাবাহিকতায় বাজালিয়াস্থ স্টেশনে শনিবার দুপুরে শতাধিক মানুষ নিয়ে নিজের শক্তিও জানান দেয় বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহ আর ওই শক্তি প্রদর্শন অনুষ্ঠানে জামায়াত নেতা আহমদ হোসেন(প্রকাশ ডন চৌধুরী) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নিয়ে কটুক্তি করেন।
পরে রাতে এসে চেয়ারম্যান তাপস দত্তের বাড়িতে (চেয়ারম্যান তাপস দত্তকে)হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। কিন্তু চেয়ারম্যান তাপস দত্ত চট্টগ্রাম শহরে থাকার কারণে প্রানে বেঁচে যায়। দুপুরে বাজালিয়াস্থ শহিদুল্লার শক্তি প্রদর্শনী অনুষ্ঠানে বাজালিয়ার কেউ না থাকলেও পুরো উপজেলা থেকে জামায়াত শিবিরের দাগী ব্যক্তিদের এনে মিলন মেলায় পরিণত হয় বলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেন।
এদিকে নৌকার প্রার্থী তাপস দত্ত বলেন, মূলত আমি বাজালিয়াস্থ বাড়িতে আছি এমন খবরে ২০/২৫জনের একটা টীম তারা বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জামায়াত শিবিরের শেল্টার দাতা শহিদুল্লাহ চৌধুরীর নির্দেশে। আমি শহর থেকেই খবর পাওয়া মাত্র সাতকানিয়া থানা পুলিশকে খবর দিই। তখনি সাতকানিয়া থানার এস আই জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলে পরিদর্শনে যান।
তিনি আরো জানান, হামলাকারীরা অন্তত ১০রাউন্ডের মত আমার বসত ঘরে গুলি চালায় বলে খবর পাই।
ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া এস আই জাহাঙ্গীর মোল্লা বলেন, আমি এমনিতেই রাত ২টা পর্যন্ত বাজালিয়ায় ডিউটিতে ছিলাম, আমি বাজালিয়া থেকে থানায় আসার সাথে সাথে খবর পাই তাপস দত্তের বাড়িতে হামলা চলে তখনি ছুটে আসি আবার এসে দেখি একটি জানালার কাঁচ ভাঙ্গা এবং দুটি গুলির খোসা উদ্ধার করি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে উত্তর সাতকানিয়া যুবলীগের নেতা দেলোয়ার হোসেন জয়সহ অনেকেই শহিদুল্লাহ চৌধুরীর শক্তি প্রদর্শন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার বিষয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।
জামান / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied