ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ফাটল ঢাকতে পলেস্তারা


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ৩:৩৬

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে পলেস্তারা করে ফাটল ঢাকার অভিযোগ উঠেছে। হাসপাতালের পুরাতন ভবনে কিছুদিন আগে বেশ কয়েকজায়গায় বড় ধরনের ফাটল দেখা দেয়। পরে এ ফাটল নিয়ে রোগী ও স্বজনের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দেয়। 

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে সরেজমিন দেখা যায়, চামাচাপা দিয়ে ফাটলের স্থানগুলোতে পলেস্তারা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, ফাটল স্থানগুলো ভেঙে পুনরায় ঢালাই না করেই তড়িঘড়ি করে ফাটলের জায়গায় কোনোরকমে পলেস্তারা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন উপর থেকে দেখা না গেলেও ভিতরে বড় ঝুঁকি রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। 

একাধিক রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, অসম্পূর্ণভাবে লোক দেখানো কাজ করায় ঝুঁকিতেই রয়ে গেলো পুরাতন ভবনটি। এ ভবনটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় নেবে কে? আমরা এর স্থায়ী সমাধান চাই। হাসপাতালের কর্তৃপক্ষের কোনো দায়িত্ববোধ নেই বলে মনে হচ্ছে।  

এ ব্যাপারে  ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, ফাটলের বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছিল। তারা এভাবে পলেস্তারা করেছে। এ ব্যাপারে আমাদের আর কি করার আছে ? 

এ ব্যাপারে ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, ভবনের পুরো কাজ এখনও শেষ হয়নি। তাছাড়া এটাকে ফাটল বলা যায় না। তারপরও ছোটখাটো যে সমস্যা ছিল ট্রিটমেন্ট করে ঢালাই দেওয়া হয়েছে। এতে কোন মারাত্মক সমস্যা নেই। কোন প্রকার ঝুঁকিও নেই।

জামান / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা