টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ভারতের
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি ওপেনার লোকেশ রাহুলের। দলে জায়গা হারিয়েছেন মায়াঙ্ক আগারওয়ালও। সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে এই বৈশ্বিক আসরের ফাইনালে ভারতের হয়ে ওপেনিংয়ে দেখা যাবে রোহিত শর্মা ও শুভমন গিলকে। যদিও উইকেটরক্ষক হিসেবে ঋষভ পান্ত ও ঋদ্ধিমান সাহা দুজনই আছেন। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পান্তকেই দেখা যেতে পারে উইকেটের পেছনে। সাহা সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এদিকে দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ইনজুরি কাটিয়ে ভারতের স্কোয়াডে ফিরেছেন হনুমা বিহারী। স্কোয়াডে রাখা হয়েছে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিসহ ৫ পেসারকে। আর স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার সঙ্গে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের স্কোয়াড : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋশভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ