ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পদ্মা নদীর বুকে ইটভাটার সেই রাস্তা অপসারণ করল প্রশাসন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২২ বিকাল ৫:৩১

পদ্মা নদীর বুক চিরে তৈরি করা ইটভাটায় অবৈধ মাটি পরিবহণে রাস্তাটি স্থানীয় প্রশাসন অপসারণ করেছে।  রেববার সকালে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার নেতৃত্বে অভিযান চালিয়ে  হিমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে পদ্মা নদী ভরাট করে তৈরিকৃত রাস্তাটি অপসারণ করা হয়। ইটভাটার মালিকরা নদীর প্রবাহ বন্ধ করে রাস্তাটি তৈরি করেছিল। এ সময় অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একটি এস্কেভেটর ( ভেকু) আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, প্রবাহমান নদীকে বন্ধ করার কোন সুযোগ নেই। হিমায়েতপুর এলাকায় চর ভবানীপুর আশ্রয়ন প্রকল্পের পাশ^বর্তী চর থেকে একটি চক্র ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কেটে তা পরিবহণের জন্য পদ্মা নদীতে মাটি ভরাট করে রাস্তা তৈরি করেছিলো। বিষয়টি প্রশাসনের নজরে আসায় অভিযান চালিয়ে স্থানীয় গ্রামপুলিশের সহায়তায় তা মাটি কেটে নদীর প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে।

ইউএনও আরো জানান, বারবার সতর্ক করা সত্ত্বেও চরের জমি থেকে ইটভাটা মালিকরা অবৈধ মাটিকাটা বন্ধ করেননি। তারা আমাদের নজরদারী এড়িয়ে রাতে মাটি কাটছিলো। রেববার সকালে জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর আটক করে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। এসময় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে, চক্রটির বিরুদ্ধে প্রশাসনের নজরদারী অব্যহত থাকবে।

ইউএনও বলেন, কেবল চরভবনীপুরই নয়; নদী তীরবর্তী যেকোন এলাকায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তার জন্য স্থানীয়দের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সম্প্রতি পাবনা সদরের হিমায়েতপুর ইউনিয়নের চর ভগীরথপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী পদ্মার শাখা নদীতে এএমবি ইট ভাটার মালিক জুয়েল প্রামাণিক ও এএইচজি ইট ভাটা মালিক মোঃ আলাল প্রামাণিকের নেতৃত্বে চক্রটি স্কেভেটর ( স্থানীয় নাম ভেকু গাড়ি) দিয়ে মাটি কেটে নদী ভরাট করে রাস্তা তৈরি করে । এ কারণে স্থানীয় কৃষক ও মৎসজীবীরা বিপাকে পড়ে।

জামান / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা