স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের দাবিতে পাবনায় শিক্ষার্থীদের মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে ৫ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে সব ধরনের পরীক্ষা গ্রহণের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা শহরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স চতুর্থ বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, দেশে করোনা ভাইরাস নতুন রুপে ওমিক্রন, ডেল্টা নাম নিয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আবারো বন্ধ ঘোষণা করেছে। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে বিগত দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জটসহ শিক্ষা ও কর্মজীবনে পিছিয়ে পড়েছেন তারা। তাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৫ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ড়্রহণের দাবিতে তারা এই আন্দোলন করছে। এই মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষার্থীরাই বেশি অংশগ্রহণ করেন।
এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী সামিয়া হাকিম শাওন বলেন, ফাইনাল ইয়ারের পরীক্ষা বাকী আছে আর দুইটা। এই পরীক্ষাগুলো ২৭ তারিখে শেষ হওয়ার কথা। স্বাস্থ্যবিধি অন্তত এই পরীক্ষা দু’টি সমাপ্ত করা প্রয়োজন। ৪র্থ পর্বের শিক্ষার্থী ইলিয়াস বলেন, পরীক্ষা না দিতে পারলে হতাশা গ্রাস করবে। মন মানসিকতা ভেঙে পড়বে।
এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে পাঁচ দফা দাবি তুলে ধরেণ। দাবি সমূহ হলো- যথা সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা, চলমান পরীক্ষা সময় অনুসারে শেষ করা, ঘোষিত সময় সূচি অনুসারে পরীক্ষার ব্যবস্থা করা, স্থগিত হওয়া সকল পরীক্ষা পর্যায়ক্রমে আয়োজন করা, শর্ত সাপেক্ষে পরীক্ষা না নিয়ে পূর্বের নিয়ম অনুসরণ করে পরীক্ষার ব্যবস্থা করা। তাদের আশা সরকার দাবিগুলো মেনে নিবেন।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন