ফরিদপুরে টাকা গুনে দেয়ার কথা বলে লাখ টাকা নিয়ে প্রতারক উধাও
ফরিদপুরে ব্যাংক থেকে টাকা তোলার পর এক প্রতারকের কাছে লাখ টাকা খুইয়েছেন রাশিদা বেগম নামে এক নারী। গুনে দেয়ার কথা বলে তার কাছ থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রাহক।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। তার পাশে থাকা অপরিচিত এক লোক টাকাগুলো গুনে দেওয়ার কথা বলেন। টাকাগুলো গোনার সময় অপরিচিত লোকটি ৫০০ টাকার একটি ছেঁড়া নোট রাশিদকে ক্যাশ কাউন্টার থেকে পাল্টে আনতে বলেন। রাশিদা টাকা পাল্টে আনতে গেলেই তার সব টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। রাশিদা এসে দেখেন লোকটি আর নেই। তবে একটি মোবাইল ফেলে যান লোকটি।
রাশিদা বেগম বলেন, আমি বিশ্বাস করে ব্যাংকের মধ্যেই তাকে টাকাগুলো গুনতে দেই। কিন্তু মাত্র দু-এক মিনিটের ব্যবধানে এমন কাজ করবে মাথায় আসেনি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছি। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসিটিভির ফুটেজ অভিযোগের সঙ্গে জমা দিয়েছি।
এ ব্যাপারে অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল শেখ জানান, শুনেছি এক গ্রাহক টাকা তুলে একজন অপরিচিত লোককে গুনতে দেন। পরে ওই টাকা নিয়ে সে পালিয়ে গেছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, একটি লিখত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা