সাটুরিয়ায় পাটের ব্যাগ তৈরি ও নকশাকরণ প্রশিক্ষণের উদ্বোধন
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিআরডিবি সমবায় সমিতির সদস্য ও তাদের পোষ্যদের পাটের ব্যাগ তৈরি ও নকশাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সাটুরিয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ফটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ গোলাম আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা একেএম গিয়াসুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. শাহ আলমসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় ২টি গ্রেডে ২০ জন করে ৪০ জন প্রশিক্ষার্থীকে ১৫ দিন হাতে-কলমে এই প্রশিক্ষণ দেয়া হবে।
জামান / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান