ফরিদপুরে গাছ থেকে পড়ে মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে পড়ে বুলবুল মোল্লা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামদিয়া গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। নিহত যুবক বুলবুল মোল্লা দুই সন্তানের জনক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী বামুন্দি গ্রামের আলী আকবর শেখের বাড়িতে মেহগনী গাছ কাটার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত গাছের উপর থেকে নিচে টিউবওয়েলের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম জানান, এ ধরনের একজন রোগী আসছিল কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা