ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় দুই দিনে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ৬১ ল‍াখ টাকা জরিমানা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৪-১-২০২২ বিকাল ৫:৪৭

কুষ্টিয়ায় দুই দিনে ভেড়ামারায় ১৭ ও মিরপুরের তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গ্রামে ১০ টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে  ৬১ লাখ লাখ ১০ হাজার জরিমানা করা  হয়েছে। এছাড়া একটি ভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার ও সোমবারে  শুরু হওয়া এ অভিযানে এর মধ্যে এমএইচটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, আরএমবি এবং এমআরআই ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা করে, মানিক ব্রিকসকে ২ লাখ টাকা, এমএইচ ব্রিকসকে এক লাখ টাকা, এএমবি ব্রিকসকে ৪ লাখ টাকা, আরবিএফ ব্রিকসকে ২ লাখ টাকা,

এস আর ইটভাটাকে ২ লাখ ৬০ হাজার টাকা,এম আর এম ব্রিকসকে ৩ লাখ এমবিএফ ব্রিকসকে ৪ লাখ টাকা, বিবিএফ ব্রিকসকে ৪ লাখ টাকা, কে এন্ড বি ব্রিকসকে ৩ লাখ টাকা, এবি ব্রিকসকে ২ লাখ টাকা, এবং ফোর স্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মিরপুরের নয়টি ভাটায় ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় একটি ইটভাটার আংশিক ভাঙচুর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ভাটাকে জরিমানা করা হয়।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান জানান, কুষ্টিয়া জেলায় মোট ১২৬টি ইটভাটা রয়েছে; যার মধ্যে মাত্র ১৮টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে। কিন্তু এসব ইটভাটা দীর্ঘদিন ধরে আইন লঙ্ঘন করে দিনের পর দিন ভাটা পরিচালনা করে আসছেন। এর মধ্যে অনেকে আবার হাইকোর্টে রিট পরিচালনা করে ইটভাটা পরিচালনা করে আসছেন। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

জামান / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি