ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে গাঁজা-ইয়াবাসহ আটক ২


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২৪-১-২০২২ বিকাল ৭:৫৪

নড়াইল সদর উপজেলা সিংগাশোলপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা এবং অপর অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশের একটি দল। রোববার (২৩ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে মো. সুমন শেখকে গাঁজা এবং মো. আলমগীর হোসেনকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত সুমন শেখ সিংগাশোলপুর গ্রামের ঈমান শেখের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামেদ দাউদ হোসেনের ছেলে।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) আনিস, মো. মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিংগাশোলপুর বিধানের মোড় এলাকা থেকে মো. সুমন শেখকে তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে আটক করে। অপর অভিযানে একই গ্রাম থেকে মো. আলমগীর হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) আনিস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জামান / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা