ইনস্টাগ্রামে ভাইরাল ছবিটি কি প্রিয়াঙ্কা-নিকের সন্তানের?
সারোগেসির সাহায্যে সদ্য কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। চিকিৎসক জানিয়েছিলেন, এপ্রিল মাসে জন্ম নেবে সন্তান। কিন্তু তার ১২ সপ্তাহ আগেই জন্মেছে বলিউড তারকার সন্তান। তাই এখনো তাকে হাসপাতালে থাকতে হবে। তাকে নিয়ে ব্যস্ত তারকা-দম্পতি। তারপরেও তাদের পিছু ছাড়ছে না মানুষের চোখ। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ছোট্ট এক শিশুর ছবি। যাকে কোলে নিয়ে আছেন প্রিয়াঙ্কা এবং নিক।
অনুরাগীদের দাবি, ‘নিয়াঙ্কা’-র সন্তানের ছবি প্রকাশ্যে এসেছে। ছেলে হয়েছে না মেয়ে, নিক-প্রিয়াঙ্কা সে কথা না জানালেও একাধিক সংবাদমাধ্যমের সুবাদে জানা গেছে, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা।
প্রিয়াঙ্কা বা নিক তাদের সন্তানের কোনো ছবি পোস্ট করেননি নেটমাধ্যমে। কিন্তু সেই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে চারদিকে।

সেই শিশু নিক-প্রিয়াঙ্কার সন্তান নয়। ছবিটি প্রিয়াঙ্কার তুতো বোন দিব্যা জ্যোতির সন্তানের। ছবিটিও পুরনো। সম্ভবত ২০১৮ সালে ‘নিয়াঙ্কা’-র বিয়ের সময়ে তোলা হয় ছবিটি।
শুক্রবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এসেছে। সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা-দম্পতি। একই সঙ্গে অনুরোধ, আপাতত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখানো যেন বন্ধ করেন সবাই। কিন্তু অনুরাগীদের যে তর সইছে না, তা এবার স্পষ্ট।
শাফিন / শাফিন
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’