সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলা
সাতকানিয়ার সোনাকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার প্রার্থী জসিমের সমর্থকরা হামলা চালানোর অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম চৌধুরী সোমবার (২৪ জানুয়ারি) রাত ১০টায় সাতকানিয়ার কেরানীহাটের রোড ভিউ নামক একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে বলেন, আমি সোনাকানিয়ার গারাঙ্গিয়ায় বড় হুজুর আর ছোট হুজুরের কবর জেয়ারত করে গণসংযোগ শুরু করামাত্রই সোনাকানিয়ার নৌকার প্রার্থী জসিমের আপন ভাই আর তার সমর্থকরা আমার সাথে থাকা লোকজনের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা চালিয়ে টাকা-পয়সা লুট এবং গাড়িসহ মাইক ভাংচুর করে। এতে আমার বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো বলেন, আমি নৌকার প্রার্থী জসীম উদদীনসহ হামলাকারীদের নাম উল্লেখপূর্বক মোট ১৩ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
শাফিন / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied