ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ১২:১১

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিন সপ্তাহের ব্যবধানে নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেব্রাগুলো মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাফারি পার্কে বৈঠকে বসছে বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। তবে ২ জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু হলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখেছিল। সবশেষ সোমবার রাতে পার্কে জেব্রার মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।

প্রকল্প পরিচালক জাহিদুল কবির জানান, খাদ্যে বিষক্রিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণসহ নানা কারণে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিয়ে আজ (মঙ্গলবার) পার্কে বৈঠকে বসবে বিশেষজ্ঞ দল। জেব্রা দলবেঁধে চলে। মৃত্যুর আগে এদের মৃত্যুর কোনো রোগের উপসর্গ দেখা যাচ্ছে না।

তিনি জানান, প্রাণীগুলো বন্য, এদের কাছে যাওয়া যায় না। হঠাৎ তারা দল থেকে আলাদা হয়ে পড়ে যায়, সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয় এবং পেট ফুলে মুখ দিয়ে ফেনা বের হয়। করোনা সন্দেহে পিসিআর ল্যাবে মৃত্যু জেব্রাগুলোর নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়াও খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে, এমন সন্দেহে খাবার পরীক্ষা করা হয়েছে।

প্রকল্প পরিচালক আরো জানান, মৃত জেব্রাগুলোর ফুসফুস, লিভার, মৃত্যুর পর পেটে থাকা অর্ধগলিত খাবারগুলোর পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট চলে এসেছে। তবে জেব্রাগুলো যে খাবার খাচ্ছে তা পার্কে থাকা অন্য প্রাণীগুলোও খাচ্ছে। খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়ে অন্য প্রাণীরও মৃত্যু হতে পারত।

মৃত্যু হওয়া জেব্রাগুলোর মধ্যে বেশিরভাগই মাদি উল্লেখ করে তিনি জানান, পার্কে জন্ম নেয়া জেব্রাগুলোর মৃত্যু বেশি হয়েছে। আজ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের তিনজন বিশেষজ্ঞ, ঢাকা চিড়িয়াখানার সাবেক কিউরেটর মো. শহিদুল্ল্যাহ ও গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষজ্ঞ দলের বোর্ড মিটিং হবে। সেখানে মৃত্যুর কারণ অনুসন্ধানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, ২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। এরই মধ্যে জেব্রার মৃতদেহের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। সোমবার রাতে পরীক্ষার ফলাফলও পেয়েছেন তারা। ওই ফল হাতে নিয়েই মঙ্গলবার পার্কে বিশেষজ্ঞ দল বৈঠকে বসবে। সর্বশেষ পার্কে ৩১টি জেব্রা ছিল। নয়টি জেব্রা মৃত্যুর পর এর সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে।

শাফিন / শাফিন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার