রিয়াজের জন্য ভোট চাইলেন অলিক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজের সঙ্গে দারুণ সম্পর্ক নির্মাতা এস এ হক অলিকের। রিয়াজ অভিনীত দর্শকনন্দিত সিনেমা ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র পরিচালক এই নির্মাতা। আসছে শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন রিয়াজ। আর তাই এই নায়কের জন্য ভোট চাইলেন অলিক।
রিয়াজকে বিজয়ী করার জন্যও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অলিক বলেন, ‘হৃদয়ের কথা’ থেকেই রিয়াজ ভাইয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সেই সম্পর্কের হৃদয় ছুঁয়েছে। রিয়াজ ভাইয়ের ব্যক্তিত্ব, সততা, সরলতা সব সময় আমাকে মুগ্ধ করেছে। আমার দেখা শ্রেষ্ঠ ভালো মানুষদের মধ্যে রিয়াজ ভাই একজন। যার চিন্তায়, চেতনায়, মননে চলচ্চিত্র।
রিয়াজকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার নই। কিন্তু একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, কাঞ্চন-নিপুন পরিষদে, সহ-সভাপতি পদে রিয়াজ ভাইকে জয়ী দেখতে চাই। সকল সন্মানিত ভোটারদের কাছে প্রিয় মানুষের জন্য একটি ভোট চাই।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল