চিংড়ি মাশরুম তৈরির রেসিপি
চিংড়ি এবং মাশরুম আলাদা আলাদাভাবে দুটিই বেশ উপাদেয়। এই দুই উপাদান একসঙ্গে রান্না করলে কেমন হয়? রেস্টুরেন্টে গিয়ে মাঝে মাঝে চিংড়ি মাশরুম খাওয়া হয় নিশ্চয়ই? এটি তৈরি করা কিন্তু বেশ সহজ। চাইলে আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন।
চলুন তবে রেসিপি জেনে নেয়া যাক-
তৈরি করতে যা লাগবে : মাশরুম- ২৫০ গ্রাম, চিংড়ি- ১০০ গ্রাম, পেঁয়াজ- ৫০ গ্রাম, আদা-রসুন-জিরা বাটা- ১ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৫-৭টি, লবণ- পরিমাণমতো, সয়াবিন তেল- ৫০ গ্রাম।
যেভাবে তৈরি করবেন : চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিন। মাশরুমগুলো টুকরা করে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে নাড়ুন। এরপর তাতে অন্যান্য মসলা দিয়ে নাড়ুন। মসলা কষানো হলে তাতে চিংড়ি দিয়ে দিন। চিংড়ি সেদ্ধ হয়ে গেলে তাতে যোগ করুন টুকরা করে রাখা মাশরুম। এবার তার সঙ্গে মেশান পরিমাণমত পানি, লবণ ও কাঁচা মরিচ। কিছুক্ষণ ঢেকে জ্বাল দিন। পানি কমে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি মাশরুম।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত