নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় লেগুনার চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালক মামুন কাজীর। নিহত মামুন (২৬) নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ডৌয়াতলা গ্রামের বকতিয়ার কাজীর ছেলে।মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে কাজ শেষে মোটরসাইকেল চালক মামুন ও তার বন্ধু শাকিল শেখ বাড়ি ফিরছিল। তারা যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া এলাকায় পৌঁছালে সাইড দিতে গিয়ে অপর মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লেগুনা মামুনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মামুন গুরুতর আহত হয়।
এলাকাবাসী গুরুতর আহত মামুন ও শাকিলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন।
অপর আহত শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাফিন / শাফিন
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত