ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় শিশু রহিম হত্যা মামলার আসামির যাবজ্জীবন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৪২

পাবনার একটি আদালত জেলার ঈশ্বরদীতে আট বছর আগে শিশু রহিম হত্যা মামলায় রাসেল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ ১১ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় প্রদান করেন।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল নতুন হাট এলাকায় জগলু শাহের শিশু পুত্র রহিমকে (৭) মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে রাসেল শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার পরদিন (২৫ ফেব্রুয়ারি) নিহত রহিমের পিতা জগলু শাহ বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আসামি রাসেলকে গ্রেপ্তার করে। রাসেল দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়য় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের ঘোষণা দেয়।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা