ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৫৪

ভোলার দৌলতখানে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ তাহেরকে সভাপতি ও জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবা উদ্দিন সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) উপজেলার সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সমিতির পরবর্তী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্মেলনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন ডেলিগেট ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি মো. ফরমুজল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। অন্যদের মধ্যে ভোলা সদর উপজেলার শিক্ষক নেতা প্রধান শিক্ষক আবুল কাশেম, মো. ইব্রাহীমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন তালুকদার।

শাফিন / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান