ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-১-২০২২ রাত ১০:৫৪
মানিকগঞ্জ সদর উপজেলায় দুইশত পিস ইয়াবা ট্যাবলেট ও ত্রিশ গ্রাম হিরোইনসহ মোঃ শাহীনুর (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
 
মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার আট্রিগ্রাম ইউনিয়নের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া (নিশান বাড়ী) এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে ধামরাই থানার সুয়াপুর এলাকার মৃত সোনা মিয়ার বাড়ীতে থাকতো।
 
জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধানে একটি চৌকশ অভিযানিক দল এসআই আসাদ মিয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর উপজেলার রাজনগর চৌরাস্তা অটো স্ট্যান্ড হতে শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন উদ্বার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ