বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন কাজী রিটন
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (২২ জানুয়ারি) রাতে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদান করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার ও সংসদ সদস্য মমতাজ বেগম।
কাজী রিটন ২০১৯ সালের শ্রেষ্ঠ একক নাটক "ছেলেটির মা ছিল না" ও ২০২১ সালের শ্রেষ্ঠ টেলিফিল্ম “ছায়া শিকারি" এর জন্য শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে দুটি অ্যাওয়ার্ড গ্রহণ করেন । কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’। এছাড়া তিনি পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড, ও অন্যান্য আরো আরও বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। কাজী রিটন বলেন, বাবিসাসের পুরস্কার অনেক বড় প্রাপ্তি। এ পুরস্কার আমাকে উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার ছটকু আহমেদ এবং নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। এছাড়া সংগীতে অনন্য অবদানের জন্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
Link Copied