ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিভিন্ন সমস্যায় জর্জরিত নালিতাবাড়ী বিটিসিএল অফিস


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ২:২২

দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে রয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিস। বিভিন্ন সমস্যা ও সংকটে জর্জরিত এ অফিসটিতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।

উপজেলা বিটিসিএল অফিস সূত্রে জানা যায়, ২০০৪ সালে এ উপজেলায় বিটিসিএলকে ডিজিটালে রূপান্তরিত করা হয়। ৫১২টি টেলিফোন সংযোগের সক্ষমতা সম্পন্ন এ অফিসটি প্রথমে ৩৪৫টি লাইন সংযোগ দেয়া হয়। পরে বকেয়া বিল ও গ্রাহকের অনীহার কারণে ২০১৮ সালের আগ পর্যন্ত ১৩৭টি লাইন চালু ছিল। কিন্তু জনবল সংকটের কারণে ও ক্যাবলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৩৭টি টেলিফোন সংযোগের সবকটিই বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে অনেক দিন ধরে। 

কয়েকজন গ্রাহক জানান, দীর্ঘদিন থেকে তাদের টেলিফোন লাইন অচল হয়ে পড়ে রয়েছে। বহুবার জানানোর পরও মেরামত করা হচ্ছে না। সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে টেলিফোনের ব্যবহার নেই বললেই চলে। মুঠোফোন চালুর পর থেকে টেলিফোনের ব্যবহার কমতে কমতে শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে।

সরেজমিন জানা গেছে, একজন ইনচার্জ ব্যতীত ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী আর কেউ নেই। জরাজীর্ণ দোতলা অফিস ভবনটিতে এখন জনশূন্য। এদিকে গত ৪ বছরের অধিক সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে উপজেলার পৌর শহরের টেলিযোগাযোগ।

উপজেলার বিটিসিএল অফিসের মেশিনারিজ যন্ত্রপাতি, সুইচ রুমটি, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অফিস ভবনটিও জরাজীর্ণ আকার ধারণ করেছে। অফিসের সামনে অভিযোগ গ্রহণের জন্য নেই কোনো ‘অভিযোগ বক্স’ অফিসের দোতলায় ওঠার সিঁড়ির নিচে ভাঙা ইট ও আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে অনেক দিন ধরে। দোতলায় একটি বড় বেঞ্চ রয়েছে। তাতে খর দিয়ে বিছানা পেতে রাখা হয়েছে। রাতে অফিসের নৈশপ্রহরী থাকে। তবে নৈশপ্রহরী অফিসের কেউ না, ব্যক্তিগত বলে অফিসের ইনচার্জ জানান।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, নির্মাণের পর থেকে আজ অবধি একবারও রঙ ও চুনকামের কাজ করতে দেখা যায়নি এই ভবনটিতে। কোনো ধরনের সংস্কার কাজ চোখে পড়েনি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে এখানে বেশি একটা আসতে দেখা যায়না। যন্ত্রপাতি, সরঞ্জাম নষ্ট অবস্থাতেই পড়ে আছে দীর্ঘদিন ধরে তবুও মেরামত করা হয় না।

অফিসের ইনচার্জ সজিব আহমেদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। অফিসে আর কোনো লোকজন না থাকায় আপাতত আমিই সব দেখাশোনা করছি। মাটির নিচ দিয়ে ছড়ানো সংযোগের তার রাস্তা মেরামতসহ বিভিন্ন কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তা মেরামত করা দুরূহ হয়ে পড়ে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান খুঁজে পেতে সময় লেগে যায়। জনবল কম হওয়ায় তাঁকে একা এসব কাজ করতে হয়। জনবল বাড়ালে ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বাড়ালে দ্রুত মেরামত কাজ সম্ভব।

স্থানীয় শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সরকারের এ সংস্থাটিকে আরো আধুনিকায়ন ও যুগোপযোগি করে গড়ে তোলা দরকার। যাতে করে মানুষ খুব সহজেই এর ডিজিটাল সেবা পেতে পারে।

নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা বলেন, আমরা আগে এই অফিসে এসে টেলিফোন করতাম। বর্তমানে মোবাইলের প্রচলন হওয়ায় টেলিফোনের ব্যবহার কমে গেছে। তবে টেলিফোন অফিসটি সচল করা দরকার।

নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার আলমগীর কবীর বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর প্রায়  ১০ হাজার টাকা খরচ করে মাত্র একদিনের জন্য কানেকশন পেয়েছিলাম। এরপর থেকে আমাদের অফিসের টেলিফোনটি অনেক দিন ধরেই সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। বিটিসিএল অফিস থেকেও কোনো খোঁজ নেওয়া হয় না। তাদের ফোন দিলেও কোন সারা পাওয়া যায়না। শুধু মাসিক বিল চায়। বিষয়টি নিয়ে আমি সমন্বয় মিটিংয়ে কথাও বলেছিলাম। 

এ ব্যাপারে বিটিসিএলের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন,  নালিতাবাড়ীর বিটিসিএল এর ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল টেলিফোন সংযোগ সচল করতে ও বিচ্ছিন্ন সংযোগ মেরামতের কাজ খুব তারাতারি শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ