ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসিকের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ২:২৬

১১টি জনবহুল স্থানে সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। এ সময় মেয়র স্থানীয় জনসাধারণ এবং মার্কেটে মাস্ক বিতরণ করেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, নিজেদের স্বার্থেই সরকারি নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাস্ক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আগামীতে এ রকম ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

মেয়র আরো বলেন, করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক কার্যক্রম ছাড়াও সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছড়া সিটি কর্পোরেশনের বিনোদন কেন্দ্রসমূহে মানুষের বিচরণ সীমিত করা হয়েছে। সংক্রমণ রোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

উদ্বোধনকালে প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

গাঙ্গিনাপাড় ছাড়াও চরপাড়া, মাসকান্দা বাসস্ট্যান্ড, ব্রিজ মোড়, শম্ভুগঞ্জ বাজার, টাউন হল মোড়, নতুন বাজার, রেলস্টেশন মোড়, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড এবং বাকৃবি শেষ মোড়েও সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ এ ক্যাম্পেইনে মাস্ক বিতরণ করেন। ক্যাম্পেইনের মাধ্যমে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হয়।

শাফিন / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ