মোড়েলগঞ্জে লবণাক্ততার কারণে জমির উৎপাদন হ্রাস
বাগেরহাটের মোড়েলগঞ্জে জমিতে খালের পানি ঢুকে লবণাক্ততার কারণে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নিরুসাহিত হচ্ছেন চাষবাদ থেকে। পাশাপশি ভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হচ্ছে।
সরেজমিন জানা গেছে, প্রমত্তা পানগুছি নদীর সংযোগ বহরবুনিয়ার সূর্যমুখী খালের ১নং ওয়ার্ডের আনন্দ খালের ত্রি-মোহনা থেকে লবণাক্ত পানি ফসলি জমিতে ঢুকে পড়ে। এ লবণাক্ততার কারণে ৩০০ বিঘা জমির ধানসহ অন্যান্য ফসল উৎপাদন ব্যাপকহারে হ্রাস পেয়েছে। পাশাপাশি জোয়ারের তোড়ে খালের ত্রি-মোহনার আশপাশের বাড়ি-ঘর ও ফসলি জমিও ভেঙে যাচ্ছে। চার বছর ধরে লবণাক্ততার কারণে উৎপাদন হ্রাস ও ভাঙনে কমপক্ষে ১০টি পরিবার হারিয়েছে বসতবাড়ি।
এই ওয়ার্ডের ইউপি সদস্য বাহাদুর খান জানান, খালের ভাঙনের ফলে জমিতে পানি ঢুকে লবণাক্ততা বৃদ্ধির কারণে ফসলের উৎপাদন অনেক কমে গেছে। ইতিপূর্বে যে জমিতে ২০ মণ ধান উৎপাদিত হতো, লবণাক্ততার কারেন সে জমিতে ৫-৮ মণ উৎপাদিত হচ্ছে। অনেক জমিতে ধানই হয়নি, যার কারণে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। অপরদিকে, ত্রি-মোহনার খালে ভাঙনে দুই পাড়ের কমপক্ষে ১০টি বাড়ি বিলীন হয়েছে।
হাজী মকবুল হাওলাদার, হাসেম হাওলাদার, তবীর শিকদার বলেন, ভাঙনেন কারণে তাদের বাড়ি-ঘরসহ ফসলি জমি বিলীন হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, ত্রি-মোহনার আনন্দ খাল ভেঙে বহরবুনিয়ার ৩০০ একর ও বারইখালী ইউনিয়নের ১০০ একর ফসলি জমির ক্ষতি হচ্ছে।
এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার জানান, লবণাক্ততা ঠেকাতে এলাকাবাসীর সহায়তার খালে বাঁধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এ খালে স্থায়ীভাবে কালভার্ট কাম স্লুইসগেট নির্মাণ করা একান্ত জরুরি।
শাফিন / জামান
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের
শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা