ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নবাবগঞ্জে ৬ কেজি ওজনের গাঁজা গাছ জব্দ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৩:২৮
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী পাড়া থেকে ৬ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করেছে থানা পুলিশ। গতকাল বিকেলে উপজেলার পুটিমারা ইউপির টঙ্গী আদিবাসী পাড়ায় অভিযান চালিয়ে গাঁজা গাছটি জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই বিভুতীভূষণ রায়।
 
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, উপজেলার পুটিমারা ইউপির টঙ্গী আদিবাসী পাড়ায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে ব্যবসা করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের যতীশের বাড়িতে অভিযান চালিয়ে ১০ ফুট লম্বা ৬ কেজি ওজনের একটি গাঁজা গাছ জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যতীশ পালিয়ে যায়। যতীশ ওই গ্রামের মৃত মঙ্গলু হাজদার ছেলে।
 
ওসি আরো জানান, পলাতক যতীশের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যতীশকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্য‍াহত রয়েছে বলে তিনি জানান।

শাফিন / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন