ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৪:৪৩
নড়াইলে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে সাইদুর রহমান (৫০) নামে ওই ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত সাইদুর রহমান নড়াইল সদর উপজেলার ডুমুরতলা গ্রামের মৃত হোসেন মোল্যার ছেলে।
 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) দেবব্রত চিন্তাপাত্রর নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরির্দশক (এএসআই) মো. সেলিম মুন্সী, মো. সোহরাব হোসেন ও ফোর্স অভিযান চালিয়ে ভওয়াখালী বিশ্বাসপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মো. সাইদুর রহমানকে আটক করেন। ‍এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 
 
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) দেবব্রত চিন্তাপাত্র বলেন, গাঁজাসহ একজনকে আটক করতে সক্ষম হই। পরে তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা