ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৬-১-২০২২ বিকাল ৬:৩

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের ঢোল সমুদ্র জলাশয় এলাকায় ফসলি জমিতে নতুন ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে কাশিনগর কৃষিজমি রক্ষা কমিটি। বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ ও দোয়েল চত্বর এলাকায় মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী কৃষকদের পক্ষে আবুল খায়ের, রুহুল আমিন, আবুল বশার, মাস্টার আবদুল হাকিম, আবুল কালাম, একরামুল হক, আবদুল মমিন, আবদুল কাদের প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢোল সমুদ্র জলাশয় এলাকায় ফসলি জমিতে মাটি কেটে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ করছে একটি প্রভাবশালী চক্র। ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কাজ চলায় জুগিরকান্দি, সাতঘড়িয়া (দাতামা), অলিপুর, শিবপুর, শ্রীপলতলা ও জয়মঙ্গলপুর গ্রামের কৃষকদের ফসলি জমি ও ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইটভাটার মাটি আনা-নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের কারণে ফসলি জমি ও গ্রামীণ রাস্তাগুলোর বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া ইটভাটা নির্মাণকাজ চলমান থাকায় কৃষকরা তাদের ভবিষ্য‍ৎ কৃষিজমি ও ফসল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ইটভাটা নির্মাণ করতে নিষেধ করায় প্রভাবশালী মহল কৃষকদের নানাভাবে হুমকি-ধমকিও অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করা হয়। ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

শাফিন / জামান

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা