ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বেসো ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ 


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-১-২০২২ বিকাল ৬:৫৫

মানিকগঞ্জে সমাজ উন্নয়নমূলক বেসরকারি সংগঠন বেসো ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। বেসো ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হুসাইন মো. রায়হান, ডিএসবির সহকারী পুলিশ সুপার নাসিরুদ্দিন মল্লিক, হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন, সংগঠনের মুখপাত্র সাইমন হোসাইন সাইফ, একজন বাংলাদেশ সংগঠনের স্বেচ্ছাসেবী নাফিসা আনজুম খান, সংগঠনের সচিব মো. গেন্দু মাতব্বর। এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, বেসো ফাউন্ডেশন একটি সমাজ উন্নয়নমূলক বেসরকারি সংগঠন। এটি সমাজের দরিদ্র ও দুস্থ পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহনসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে। একই সাথে সমাজ উন্নয়নে বিভিন্ন সামাজিক কাজও করে যাচ্ছে। ইতোমধ্যে হরিরামপুরের চরাঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ এই এলাকার পাঁচ শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হলো।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ