সৌদিতে পাকিস্তানিদের হাতে বাংলাদেশি খুন
সৌদি আরবের আল কাসিমে করোনাভাইরাসের টিকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যার অভিযোগ ওঠেছে পাকিস্তানি কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই পাকিস্তানির পাশাপাশি এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। আটক পাকিস্তানিরা বশিরকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন নিহতের ভাই। সৌদি আরবের আল কাসিম শহরের বরাইদা এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।
খুন হওয়া ২৪ বছর বয়সী বাংলাদেশি যুবকের নাম বশির আহমেদ। তিনি কুমিল্লা চান্দিনার তুলাতলি গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে। গত মঙ্গলবার রাতে বশিরকে হত্যার ঘটনাটি জানতে পারে পরিবার।
বৃহস্পতিবার সকালে নিহত বশিরের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো পরিবারজুড়ে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুর খবরে শোকে কাতর মা কমলা বিবি। প্রতিবেশীরা এসেছেন, চোখের জল ফেলছেন তারাও।
পরিবারের লোকজন জানান, পাঁচ বছর আগে সৌদিতে যান বশির। চার ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। সেখানে যে কোম্পানিতে কাজ করতেন, সে কোম্পানির কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয় বশিরের। তারা ছিল পাকিস্তানি। বন্ধুত্বের সুবাদে কােম্পানির একটি ক্যাম্পে একসঙ্গেই থাকতেন তারা। রোববার রাতে পাকিস্তানি বন্ধুরা ওই শহরের কােনো এক নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করে বশিরকে। রাতে ক্যাম্পে না ফেরায় নিকটবর্তী থানায় যােগাযাগ করে বশিরের স্বজনরা।
নিহত বশিরের বড় ভাই সৌদি প্রবাসী মোজাম্মেল হক জানান, বশির যে ক্যাম্পে থাকত, সেখানে কয়েকজন পাকিস্তানিও থাকত। রোববার রাতে পাকিস্তানি কয়েকজন শ্রমিক বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি। বশির গত কয়েক মাস বাড়িতে টাকা পাঠায়নি। টাকাগুলো তার কাছেই ছিল। ওই টাকার লোভে পাকিস্তানি যুবকরা কৌশলে ক্যাম্প থেকে ডেকে নিয়ে আমার ভাইকে হত্যা করে আবার ক্যাম্পে ফিরে আসে। রাতে যখন বশির ফিরে আসেনি, জিজ্ঞেস করলে তারা কেউ বলে বশির হসপিটালে গেছে, কেউ বলে হোটেলে খেতে গেছে। আবার কেউ বলে দূরে ঘুরতে গেছে।
তিনি জানান, পরে আমি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ পাকিস্তানি দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক হত্যার কথা স্বীকার করে।
এ বিষয়ে চান্দিনা উপজলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার আমাদের সঙ্গে যােগাযাগ করলে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আমরা সহযাগিতা করব।
জামান / জামান
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী