ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে : রংপুরে বাণিজ্যমন্ত্রী


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৫:৩৯

দেশকে উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই যারা শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে নেতাকর্মীদের রাজপথে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৬ জুন) দুপুরে তিনি রংপুরের পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে পীরগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তৃতা করেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার বিভিন্ন দিকনির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। এর আগে পীরগাছার বড় হাজড়া এলাকায় অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে ক্যান্সার হাসপাতালের স্থান পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম