দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভোলার দৌলতখানে আব্দুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরশুভী মাদ্রাসাসংলগ্ন মুনাফ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওই ওয়ার্ডের মৃত মুনাফ পাটোয়ারীর ছেলে।
স্থানীয়রা জানান, একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে সেনা সদস্যের পরিবারের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয়ের মধ্যে মারমারির ঘটনাও ঘটে।
নিহত সেনা সদস্যের মা মরিয়ম বেগম জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসে। আজ সকালে বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছলে পথরোধ করে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আব্দুল খালেকের ওপর এলোপাতাড়ি হামলা করে। এ সময় সে গুরুতর আহত হলে বাড়িতে আনা হয়। পরে আহতোবস্থায় তাকে বাড়ি থেকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেনা সদস্যের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
শাফিন / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied