ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে মারপিট করে ছিনতাই


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ২:৪৫

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে এক কুয়েত প্রবাসীসহ তার ভাইকে মারপিট করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত প্রবাসী মহিউদ্দিন আহমেদের বড় ভাই রেজাউল করিমকে (৫৫) মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় বুধবার (২৬ জানুয়ারি) অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যার পর উত্তর সুতালড়ী গ্রামের মৃত মফজুল আহমেদের ছেলে কুয়েত প্রবাসী মহিউদ্দিন আহমেদের বড় ভাই রেজাউল করিমকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে জনৈক সেলিম শেখের দোকানের কাছে পৌ‍ঁছলে একই গ্রামের কতিপয় দুর্বৃত্ত তাদের পথরোধ করে মারপিটে আহত করে নগদ অর্থসহ ১ লাখ ২০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় ৭ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। 

শাফিন / জামান

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড