ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করল ৬৫ বছরের বৃদ্ধ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-১-২০২২ বিকাল ৫:২৮
বাড়িতে কেউ না থাকায় পাঁচ টাকা দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ছপিত উল্লাহ মুন্সি (৬৫) নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেল্লারমোর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাতে শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করার পরপরই ধর্ষককে গ্রেফতার করে থানা পুলিশ।
 
গ্রেফতার ঈমাম ছপিত উল্লাহ মুন্সি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেল্লারমোর এলাকার মৃত ওসুল খার ছেলে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।
 
জানা গেছে, গত মঙ্গলবার সকালে শিশুটির বাবা-মা কাজে গেলে নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে ছপিত মুন্সি। পরে শিশুটিকে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য পাঁচ টাকা দেয় এবং বিভিন্ন ভয় দেখায়। বিষয়টি পরবর্তীতে শিশুটির বাবা জানলে সে যেন থানায় অভিযোগ করতে না পারে এজন্য শিশুটির বাবা-মাকে আটকে রাখে একটি দালাল চক্র। ঘটনাটি চাউর হলে কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য শিশুটির বাড়ি গেলে দালালরা পালিয়ে যায়। পরে সাংবাদিকদের সহযোগিতায় অসুস্থ শিশুটিকে তার বাবা-মা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শোনার পরপরই আমরা শিশুটির বাবাকে থানায় ডেকে নেই। তিনি অভিযোগ দেয়ার পরপরই আসামি ছপিত উল্লাহ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।

শাফিন / জামান

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ