বিয়ে করলেন ‘নাগিন’ মৌনি রায়
লিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে গোয়ার একটি রিসোর্টে জমকালো আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। পাত্রের নাম সুরজ নাম্বিয়ার। দীর্ঘদিন প্রেমের পর সম্পর্কের পরিণতি দিলেন তারা।
মৌনি ও সুরজের বিয়ে হয়েছে মালায়লি রীতিতে। তবে মৌনি সেজেছেন বাঙালি সাজে। লাল পেড়ে সাদা শাড়ি, কানে-গলায় গয়না, আর চুলের খোঁপায় বেলি ফুলে নিজেকে বধূরূপে হাজির করেছেন অভিনেত্রী। অন্যদিকে বর সুরজ পরেছেন ঘিয়ে রঙা শেরওয়ানি ও সাদা মুন্ড।
বিয়ের ছবি পোস্ট করে মৌনি রায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অবশেষে তাকে আমি খুঁজে পেয়েছি। হাতে হাত, পরিবার ও বন্ধুদের আশীর্বাদে আমরা এখন বিবাহিত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’
জানা যায়, বছর তিনেক ধরে প্রেম করেছেন সুরজ ও মৌনি রায়। গত বছর থেকেই শোনা গিয়েছিল, নতুন বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন এ যুগল। সেই গুঞ্জনকে পূর্ণতা দিয়ে মালা বদল করলেন তারা।
উল্লেখ্য, ২০০৭ সালে টেভি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন মৌনি রায়। তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এর মাধ্যমে তিনি টিভি জগতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন।
বলিউডের সিনেমায় মৌনির অভিষেক ঘটে ২০১৮ সালের ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। এতে অভিনয় করে সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল