আমলকির আচার তৈরির রেসিপি
বাজারে পাওয়া যাচ্ছে আমলকি। টক-মিষ্টি স্বাদের এই দেশীয় ফল আমাদের মুখের রুচি বাড়াতে কাজ করে। আমলকি যে শুধু কাঁচা খাওয়া যায়, তা কিন্তু নয়। এই ফল দিয়ে তৈরি করা যায় সুস্বাদু আচারও। এই আচার সংরক্ষণ করা যাবে অনেকদিন। পোলাও, খিচুড়ি, গরম ভাতের সঙ্গে আমলকির আচার খেতে বেশ। চলুন তবে জেনে নেয়া যাক আমলকির আচার তৈরির রেসিপি।
তৈরি করতে যা লাগবে : আমলকি- আধা কেজি, সরিষার তেল- দেড় কাপ, লবণ- স্বাদমতো, চিনি- ২ টেবিল চামচ, পাঁচফোড়ন- ১ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, শুকনা মরিচ বাটা- ১ চা চামচ, হলুদ গুঁড়া- আধা চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া- ১ চা চামচ, সরিষা বাটা- ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন : প্রথমে আমলকিগুলো ধুয়ে নিন। এবার সেগুলো চার টুকরো করে কেটে নিন। কেটে নেওয়া আমলকিতে লবণ ও হলুদ মেখে রোদে শুকিয়ে নিন। এবার একটি কড়ইতে তেল দিন। এরপর তাতে দিন পাঁচফোড়ন। এবার দিয়ে দিন আমলকি। কিছুক্ষণ নাড়ুন। এরপর মেশান লবণ, চিনি ও সব মসলা। কিছুক্ষণ নেড়ে নরম হয়ে এলে নামিয়ে নিন। এই আচার দুই-তিন দিন রোদে রাখতে হবে। এরপর কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত