ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় পোস্টার ছিড়ে ফেলার ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে " প্রতিপক্ষের হামলা ও মারপিট


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ১১:২৬
 গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের আসন্ন রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত  নির্বাচনে ৪ নং ওয়ার্ডের  মেম্বার পদপ্রার্থী সবুজ মজুমদার শক্তির  নিজ সমর্থকরা তার ফুটবল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলার   ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে প্রার্থী লরেন্স মধু পল্লবের সমর্থকদের উপর  হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে।
 
গত বুধবার ২৬ জানুয়ারি  বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা জানান  আগামী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামশীল ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে লরেন্স মধু পল্লব টিউবওয়েল প্রতীক, ফুটবল প্রতিকে সবুজ মজুমদার শক্তি , তালা প্রতীকে বিষ্ণুপদ মধু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে টিউবওয়েল  প্রতীক নিয়ে লরেন্স মধু পল্লব এগিয়ে রয়েছেন।
 
এ ঘটনায়  লরেন্স মধু পল্লব সাংবাদিকদের বলেন- আমার জনপ্রিয়তা দেখে সবুজ মজুমদার শক্তির সমর্থকরা পরাজয়ের ভয়ে নিজেদের  পোস্টার ছিড়ে আমার উপর দায়ভার দিবে।  এটা আমরা দেখে ফেলায়  আমাদের উপর  হামলা চালায় ও মারপিট করে  এবং আমাদের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি ধমকি দিয়ে আসছে।তিনি আরো বলেন এ ব্যাপারে তাদের মুরাব্বি বুদ্ধি মধুর কাছে সমাধানের জন্য যাওয়া হলে তিনি কিছুই বলেননি।  আমি  প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। 
 
এ সময় আকাশ মল্লিক ও মিলন মল্লিক সাংবাদিকদের বলেন- সবুজ মজুমদার শক্তির সমর্থকরা যখন ফুটবল প্রতীকের পোস্টার ছিড়ে,  আমরা দেখে মোবাইল দিয়ে যখন ভিডিও ধারণ করতে যাই তখন নিলয় মধু, প্রবীণ মধু,পলাশ মধু সহ আরো কয়েকজন আমাদের উপর হামলা ও মারপিট করে।   
 
এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবুজ মজুমদার ( শক্তির) বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার ০১৭৬১৫৩৩৫৭৫  মোবাইল নাম্বারে ফোন দিলে  তিনি ফোন কলটি রিসিভ করে নাই। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান